আবহাওয়া পরিবর্তনের কারণে শরীর খারাপ হতে পারে। বিশেষ করে শীতকালে ঠান্ডা-সর্দি লেগেই থাকে।
* কাশি হলেই সিরাপ খেয়ে ফেলি দ্রুত একটু আরাম পাওয়ার জন্য। সিরাপ খাওয়ার ফলে শুরু হয় ঘুম ঘুম ভাব, সারা দিন ক্লান্তি এবং এ কারণে কাজে আর মনই বসে না। * কাশির সিরাপে যা থাকে, তাতে রয়েছে এমন কিছু উপাদান, যা শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া ঘটাতে পারে। উপাদানগুলোর মধ্যে আছে মরফিন, ক্লোরোফর্ম ইত্যাদি।
* কিছু গবেষণায় জানা গেছে, কাশির সিরাপে থাকা উপাদান হ্যালুসিনোজেনিক প্রভাব ফেলতে পারে মানুষের মনে।
* কাশির সিরাপ খেলে দ্রুত কাশি কমে গেলেও শরীরের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।
* অতিরিক্ত কাশির সিরাপ খেলে চোখে ঝাপসা দেখতে পারেন।
* অতিরিক্ত কাশির সিরাপ খেলে হৃদস্পন্দন বেড়ে যেতে পারে, অস্থিরতা বা শ্বাস নিতে সমস্যা হতে পারে।
* বমি বমি ভাব, কোষ্ঠকাঠিন্যসহ পেটের সমস্যা হতে পারে অতিরিক্ত সিরাপ খেলে। তাই সিরাপ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ