চট্টগ্রামে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা সংঘের (ইসকন) নেতা ও সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ প্রভু ব্রহ্মচারীকে গ্রেফতার ও তার জামিন নামঞ্জুরের ঘটনায় মঙ্গলবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সনাতনী সম্প্রদায়ের লোকজনের ব্যাপক সংঘর্ষ হয়েছে।
এই ঘটনায় সাইফুল ইসলাম নামের এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করে চিন্ময়ের অনুসারীরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় পুরো দেশ এখন তোলপাড়।
আইনজীবীকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট। এবং সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
মঙ্গলবার রাত ১২টায় নিজের ভেরিফায়েড ফেসবুকে লেখেন, ‘দেশের ভেতরে এবং বাইরে বসে যারা বীণ বাজাচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, তাদের কেবল হাসিনার পলায়নের দৃশ্যটা মনে করতে বলব।
একই সাথে সবার প্রতি আহবান, আমরা যেনো একটু সংযমের পরিচয় দেই। অপরাধীদের ধরার জন্য আমাদের আইন-শৃংখলা বাহিনী যথেষ্ট। আসুন আমরা জাস্ট সজাগ থাকি, এক থাকি।’
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ