গাইবান্ধার গোবিন্দগঞ্জে শ্রীমুখ কেশবপুর তরুন সংঘের আয়োজনে মরহুম আব্দুল লতিফ প্রধান চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২রা ডিসেম্বর) বিকালে উপজেলার শিবপুর ইউনিয়নের শ্রীমুখ বনফুল ইটভাটা মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
গোবিন্দগঞ্জ জেপি ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী এ.কে.এম রাহেনুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সানোয়ার হোসেন দিপু।
খেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম, সাবেক দুদক কর্মকর্তা মোজাম্মেল হক, পৌর বিএনপির ১ নম্বর সদস্য মনোয়ার হোসেন রাজু, উপজেলা যুবদলের আহবায়ক তৌহিদুল ইসলাম জুয়েল, কোচাশহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হালিম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মিনহাজুল তালুকদার রোমান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম, বিশিষ্ট ঠিকাদার ও এবি ব্রিকসের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল মালেক মেম্বার, বিশিষ্ট ব্যবসায়ী হারুন প্রধান, শিবপুর ইউপি সদস্য আমিনুল ইসলাম গ্যামেল, উপজেলা ছাত্র দলের আহবায়ক সৈয়দ আল-আমীন রনি, সদস্য সচিব মনির হোসেন প্রমুখ।

খেলায় ধারাভাষ্যকার ছিলেন রবিউল ইসলাম। প্রধান রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন রেজাউল করিম মন্ডল। এসময় হাজার হাজার দর্শক খেলা উপভোগ করে। তারা আনন্দ উল্লাসে মেতে উঠেন। এই ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের আদর্শে সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়তে খেলোয়াড় ও দর্শকদের আহ্বান জানানো হয়।
ফাইনাল খেলায় অংশ গ্রহণ করে সান্তাহার ফুটবল একাদশ বনাম ঘোড়াঘাট ফুটবল একাদশ। খেলার শুরু থেকে গোল শুন্য ‘ড্র’ হয়। শেষে ট্রাইব্রেকারে সান্তাহার ফুটবল একাদশ ৪ গোল করে এবং ঘোড়াঘাট ফুটবল একাদশ ২ গোল করে। ফাইনাল খেলায় বিজয়ী হয় সান্তাহার ফুটবল একাদশ।
চ্যাম্পিয়ন সান্তাহার ফুটবল একাদশকে পুরস্কার হিসাবে নগদ ৩০ হাজার টাকা প্রদান করা হয় এবং রানার্সআপ ঘোড়াঘাট ফুটবল একাদশকে পুরস্কার হিসাবে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হয়।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ