ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক অবৈধ ইটভাটাকে গুড়িয়ে দিয়ে বাজেয়াপ্ত করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলার ধর্মতীর্থ এলাকায় ‘মেসার্স জিসান ব্রিকস্’কে গুড়িয়ে দিয়ে বাজেয়াপ্ত করেন সরাইল ইউএনও মো. মোশারফ হোসাইন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সরাইল ইউএনও মো. মোশারফ হোসাইন জানান, উপজেলার 'মেসার্স জিসান ব্রিকস্’ ফিল্ডটি অবৈধভাবে ইট প্রস্তুত করে আসছিলো। এ জন্য গত ২৬ নভেম্বর ইটভাটিতে অভিযান পরিচালনা করে অবৈধভাবে ইট প্রস্তুতের দায়ে ইট ভাটার চিমনি ভেঙে দেওয়া হয়েছিলো ও দুই ব্যক্তিকে ১০ দিন করে কারাদন্ড প্রদান করা হয়েছিলো।
তিনি আরো জানান, কিন্তু তারা তা না মেনে রাতের আধারে লুকিয়ে ইট ভাটার আগুন সচল রাখার চেষ্টা করছিলো। এমন গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে 'মেসার্স জিসান ব্রিকস্’ অভিযান পরিচালনা করে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিভিয়ে দেওয়া হয় ও পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় ব্লুয়ার মেশিন (হাওয়া মেশিন) নিষ্ক্রিয় করে দেওয়া হয়। যাতে করে ইট ভাটাতে আর আগুন জ্বালাতে না পারে।

তিনি আরো জানন, ইট ভাটার সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া পূর্বের রায়ের নির্দেশনা অনুযায়ী বাজেয়াপ্ত এই ভাটার পরবর্তী কার্যক্রম সম্পন্ন করে, দ্রুত ভাটার নিলাম কার্যক্রম করে রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদানের জন্য পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা তাগিদ দেওয়া হয়।
এ সময় সরাইল থানার ওসি মো. রফিকুল হাসান, ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. রাকিবুল হাসান ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্হিত ছিলেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ