ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ৭২'হাজার ৫'শত টাকার জাল নোটসহ দুই জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। মঙ্গলবার ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার ভূইশ্বর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. রুবেল মিয়া (৩০) জেলার সরাইল উপজেলার ভূইশ্বর গ্রামের নাসির উদ্দিনের ছেলে ও একই উপজেলার অরুয়াইল গ্রামের আলী হোসেনের ছেলে মো. ইমন মিয়া (২৩)।

মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ মিডিয়া উইংস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভূইশ্বর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ভূইশ্বর গ্রামের শওকত মিয়ার বাড়ির ভাড়াঘরে অভিযান পরিচালনা করে রুবেল ও ইমনকে গ্রেফতার করা হয়। পরে তাদের তল্লাসী করে ৭২'হাজার ৫'শত টাকার জাল নোট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সরাইল থানায় মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ