প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬, ৭:২২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৪, ১২:৪১ পি.এম
বাংলাদেশ কঠিন সময় পার করছে: প্রধান উপদেষ্টা
বুধবার (৪ ডিসেম্বর) রাজধানীর মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজের গ্র্যাজুয়েশন সেরিমনিতে যোগ দিয়ে এ কথা বলেন প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, বৈশ্বিক ও কৌশলগতভাবে এখন কঠিন সময় যাচ্ছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। অতীতের যেকোনো সময়ের তুলনায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেও উল্লেখ করেন ড. ইউনূস।
এসময়, জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন কাজের জন্য তাদের ভূমিকা আন্তর্জাতিকভাবে স্বীকৃত।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ