প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬, ৭:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১২, ২০২৪, ১১:১১ পি.এম
ফেনীতে অপহত শিশুর লাশ উদ্ধার
ফেনীতে অপহরনের ৪দিন পর শিশু আহনাফ(১০) এর লাশ উদ্ধার করে ফেনী মডেল থানা পুলিশ।
ঘটনার বিবরনে জানা যায়, ৮ ডিসেম্বর সন্ধ্যায় চর্তুথ শ্রেনীর ছাত্র শিশু আহনাফ প্রাইভেট থেকে বাসায় ফেরার পথে পূর্ব পরিচিত আসামিদ্বয় ঘুরতে যাওযার কথা বলে শহরের আতিকুল আলম সড়ক থেকে সালাউদ্দিন মোড় রেল লাইনে নিয়ে আসে এবং জুসের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে পান করিয়ে অজ্ঞান করে শিশু আহনাফ কে শ্বাসরোদ করে হত্যা করে লাশ স্কুল ব্যাগে রেললাইন এর পাথর ভরে পাশের ডোবায় ফেলে দিয়ে আহনাফ এর পিতা মাঈন উদ্দিন এর নিকট অজ্ঞাত মোবাইল সিম থেকে হোয়াটসঅ্যাপে ১২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।
শিশু আহনাফ এর অপহরণের অভিযোগে তার পিতা মাঈন উদ্দিন ফেনী মডেল থানায় মামলা দায়ের করলে ফেনী জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান এর নির্দেশনায় গোয়েন্দা ও মডেল থানা পুলিশ এর সমন্বয়ে গঠিত টিম তথ্য প্রযুক্তির সহায়তায় অজ্ঞাত আসামী
১। আশরাফ হোসেন তুষার (২০), পিতা-ইকবাল হোসেন,
২। মোবারক হোসেন ওয়াসিম (২০), পিতা-বিল্লাল হোসেন,
৩। ওমর ফারুক রিফাত (২০), পিতা- শাহ আলম কে আটক করে জিজ্ঞাসাবাদ করলে আসামিদ্বয় শিশু আহনাফ কে জুসের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে পান করিয়ে অজ্ঞান করে শ্বাসরোদ করে হত্যা করে লাশ স্কুল ব্যাগে পাথর ভরে পাশের ডোবায় ফেলে দেওয়ার কথা স্বীকার করে।
আসামিদের স্বীকারউক্তি অনুযায়ী পুলিশ আজ শিশু আহনাফ লাশ ডোবা থেকে উদ্ধার করে বলে প্রেস ব্রিফিং এ জানিয়েছেন ফেনী পুলিশ সুপার হাবিবুর রহমান।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ