১৫ ই ডিসেম্বর ২০২৪ ইং,রবিবার, সকাল আনুমানিক সাড়ে সাতটার দিকে ময়মনসিংহের ময়মনসিংহ রেলওয়ে ষ্টেশনের সামনে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ জামালপুর কমিউটার মেইল এক্সপ্রেস ট্রেনের একটি কামড়া/বগি লাইনচ্যুত হয়ে পড়ে যায় লাইনের বাইরে।
প্রতিদিন অসংখ্য যাত্রী দিয়ে ভরপুর থাকে ট্রেনটির প্রতিটি বগি।ট্রেন টি ময়মনসিংহ রেলওয়ে ষ্টেশন থেকে ছেড়ে গেলে সামনে রানিং অবস্থায় দূর্ঘটনার কবলে পড়ে, ঘটনাস্থলে গুরুতর আহত সহ দূর্ঘটনার স্বীকার হন শতাদিক মানুষ।
সম্প্রীতি বাংলাদেশ সংগঠনটির সভাপতি জনাব, সাদেক আহমেদ ও আহত হন,তিনি দৈনিক বঙ্গ সংবাদ কে জানান,ময়মনসিংহ রেলওয়ে ষ্টেশন থেকে শ্রীপুর রেলওয়ে ষ্টেশন যাচ্ছিলাম হঠাৎ বগিটি ট্রেনের লাইন থেকে পড়ে যায় অনেক মানুষ আহত হয়েছে,বর্তমানে বাইপাস রোড ব্যবহার করে আমার গন্তব্যস্থলে যাচ্ছি।
তাছাড়া আজকের ময়মনসিংহের আবহাওয়া প্রচন্ড শীতার্ত ও কুয়াশায় আচ্ছন্ন চারপাশ ও নিন্মচাপ থাকার ফলে দূর্ঘটনাটি ঘটেছে বলে জানা যায়।
বর্তমানে ট্রেন টি ঘটনাস্থলে পড়ে আছে বলে জানা যায়।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ