রবিবার (১৫ ডিসেম্বর) বেলা তিনটায় চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকার লিংক রোডে চবি উপাচার্যকে বহনকারী গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে বিশ্ববিদ্যালয় থেকে ওই গাড়িতে শহরে যাচ্ছিলেন। বেলা তিনটার দিকে নগরের বায়েজিদ বোস্তামী এলাকার লিংক রোডে পৌঁছাতেই দুর্ঘটনার কবলে পড়েন। একটি বড় ট্রাক তার গাড়িকে পিছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। বিকল হয়ে যায় উপাচার্যকে বহনকারী গাড়ি। তবে এতে মারাত্মক দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান উপাচার্য। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে উপাচার্য অন্য একটি গাড়িতে ক্যাম্পাসে ফিরে আসেন।এ ঘটনায় চবি উপাচার্য পুরোপুরি সুস্থ রয়েছেন বলে জানান প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ। তিনি বলেন, ‘দুর্ঘটনায় উপাচার্যের কোনো ক্ষতি হয়নি। কিন্তু তাকে বহনকারী গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। একটা ট্রাক উপাচার্যের গাড়িকে ধাক্কা দেওয়ার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘একটা বড় দুর্ঘটনা থেকে চবি উপাচার্য প্রাণে বেঁচে গেছেন। তিনি ক্যাম্পাসে ফিরে এসেছেন।’
বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. মো: মোরশেদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। উপাচার্য সুস্থ রয়েছেন এটাই বড় বিষয়। তবে উপাচার্যকে বহনকারী গাড়ি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সেটা দ্রুত ক্যাম্পাসে ফিরিয়ে আনছি। এটা মেরামতের ব্যবস্থা করা হবে।’
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ