ফেনী'র সোনাগাজীতে ভয়ংকর কিশোর গ্যাংয়ের ৩ সদস্য কে ছুরি ও ব্লেড সহ গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ।
রবিবার রাতে উপজেলার ওলামা বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
সোনাগাজী মডেল থানা পুলিশ জানায়, গোপন সংবাদ ও স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে কিশোর গ্যাং ৩ সদস্য কে গ্রেফতার হয়। গ্রেপ্তারকৃতরা হলেন,
১। মোঃ শুক্কুর(১৬), পিতা-মৃত মোঃ হানিফ, মাতা-রাজিয়া বেগম, সাং-চরসাহাভিকারী (মো. আলী মুন্সী বাড়ী)।
২। মোঃ হাছান(১৬), পিতা-ইসমাইল হোসেন, মাতা-সবুরা খাতুন, সাং-চর সাহাভিকারী (মো. আলী মুন্সী বাড়ী)।
৩। জাবেদ হোসেন পাভেল(১৫), পিতা-জাকির হোসেন, মাতা-রুমা আক্তার, সাং-চর সাহাভিকারী (অলি আহাম্মদের নতুন বাড়ী)
উভয় জমাদার বাজার, চরদরবেশ ইউপি, থানা-সোনাগাজী, জেলা-ফেনী।) তাদের বিরুদ্ধে চুরি, ছিনতাই, ইভটিজিং সহ নানা অপরাধ মূলক কর্মকান্ডে জড়িত থাকার স্থানীয়দের অভিযোগ রয়েছে।
সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বায়েজিদ আকন্দ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ