চাঁদপুরে মেঘনা নদীতে এমভি আল-বাখেরা নামে পণ্যবাহী একটি জাহাজ থেকে ৫ জনের মরদেহ উদ্ধার হয়েছে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও ৩ জনকে।
সোমবার দুপুরে জাহাজ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। জাহাজটি নোঙর অবস্থায় ছিল। চট্টগ্রাম থেকে সার নিয়ে জাহাজটি সিরাজগঞ্জের পথে ছিল বলে জানা গেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কোস্টগার্ড ও নৌপুলিশ। এটি ডাকাতির ঘটনা নয় বলে ধারণা করছে পুলিশ।
ঘটনাস্থল থেকে চাঁদপুর কোস্টগার্ড কমান্ডার লেফটেন্যান্ট ফজলুল হক জানান, হাইমচর উপজেলায় মেঘনার ইশানবালা এলাকায় মালবাহী জাহাজ এমভি আল-বাখেরা থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের শরীরে দেশি অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। গলা ও মাথাতে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় আরও ৩ জনকে উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে নৌ-পুলিশের চাঁদপুরের অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান জানান, পণ্যবাহী নৌযানটির পাঁচ কক্ষ থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের দেশি অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। নৌযানটিতে ছিলেন আটজন। আহত ৩ জনের অবস্থা গুরুত্বর, তারা কথা বলার মতো অবস্থায় নেই। তাদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, জাহাজের সার খোয়া যায়নি। সেকারণে ধারণা করা হচ্ছে ঘটনাটি ডাকাতি নয়। শত্রুতা থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে। নৌযানটির মালিক মেসার্স এইচপি এন্টারপ্রাইজ।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ