রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে দুই কিশোর পর্যটক নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার চিৎমরম ইউনিয়নের সীতার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত বিকাল সাড়ে ৩টায় নিখোঁজ দুই পর্যটককে উদ্ধারে অভিযানে নেমেছেন ডুবুরিরা।
নিখোঁজ দুজন হলো— প্রিয়ন্ত দাশ (১৬) ও শাওন দত্ত (১৭)। শাওন চট্টগ্রাম নগরের সদরঘাট নালাপাড়ার জিদান দত্তের ছেলে। সে রেলওয়ে পাবলিক স্কুলের নবম শ্রেণির ছাত্র। নিখোঁজ আরেকজন হলো প্রিয়ন্ত দাশ। সে শাওনের খালাতো ভাই। তবে তার বাবার নাম জানা যায়নি।ঘটনার বর্ণনা দিয়ে তাদের বন্ধু সালমান আহমেদ জানিয়েছে, তারা ৯ জন একসাথে রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা মিশনঘাট থেকে একটি বোট নিয়ে কাপ্তাইয়ে ভ্রমণে আসে। কর্ণফুলী নদীর সীতার ঘাট আসার পর ৯ জনের মধ্যে ৪ জন কর্ণফুলীতে গোসলে নামে। দুজন উঠতে পারলেও প্রিয়ন্ত ও শাওন নদীতে তলিয়ে যায়।নিখোঁজ দুই পর্যটককে উদ্ধারে অভিযানে নেমেছেন ডুবুরিরা এদিকে, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা ২টা পর্যন্ত নিখোঁজ দুই কিশোর পর্যটকের খোঁজ পাওয়া যায়নি। তাদের উদ্ধারে ঘটনাস্থলে কাপ্তাই ফায়ার সার্ভিস ও থানার পুলিশের সদস্যরা উপস্থিত হয়েছেন।কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ বলেন, ‘আমি ঘটনাস্থলে আছি। নিখোঁজ দুজনকে উদ্ধারে কাজ চলছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ