চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।
সোমবার (৬ জানুয়ারি) দুপুর ১টার সময় উপজেলার সেমিনার কক্ষে এ পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সদ্য যোগ দেওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাঃ আজাহার আলী বলেন, শিবগঞ্জ উপজেলার মানুষদের হৃদয়ে জায়গা করে নিতে চাই। তিনি বলেন আমি আমার স্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা দিয়ে উপজেলাকে এগিয়ে নিয়ে যাবো এবং সমস্যা নিরসনে কাজ করে যাবো। শিবগঞ্জ উপজেলায় আমি সবেমাত্র যোগদান করেছি। উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। তাই তিনি উপজেলার সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন।
এর পূর্বে তিনি উপস্থিত সাংবাদিকদের কাছ থেকে উপজেলার বিভিন্ন সমস্যা ও সমাধানের বিষয়ে মতামত গ্রহণ করেন।
মতবিনিময় সভায় অংশ নেন শিবগঞ্জ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ