আসন্ন সাভার পৌরসভার নির্বাচনকে সামনে রেখে ৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ রাশেদুল ইসলাম রাসেলের পক্ষে মিছিল ও গনসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০শে জানুয়ারি) বিকেলে মিছিলটি সাভার পৌরসভার ৮নং ওয়ার্ডের ডেল্টার মোড় থেকে পলুমার্কেট হয়ে ঈদগাঁ মাঠ সহ বিভিন্ন রাস্তা পদক্ষিন করে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। মিছিলে এলাকার কয়েক শতাধিক নেতা কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। এসময় কাউন্সিলর পদপ্রার্থী মোঃ রাশেদুল ইসলাম রাসেল জনসাধারণের কাছে দোয়া চেয়ে শুভেচ্ছা বিনিময় করেন। মিছিল ও গনসংযোগ উপস্থিত ছিলেন হাজী জয়নাল আবেদীন, শহিদুল ইসলাম, মোতাবেক (আঃ বিডিআর সদস্য), সামাদ (আঃ বিডিআর সদস্য), মোতাবেক আকন্দ সহ এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ