চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নে আলহাজ কয়েস উদ্দিন ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায়,দুঃস্থ,প্রতিবন্ধীদের মাঝে অনুদানের টাকার চেক প্রদান করা হয়েছে।
গত (১০.১.২০২৫)শুক্রবার দুপুরে অসহায় দুঃস্থ ও বাক প্রতিবন্ধীদের বাড়ি বাড়ি গিয়ে টাকার চেক পৌঁছে দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রভাষক মাসুদ রানা। এ এসময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় পরিচালক মাসুদ রানা বলেন আমি ব্যক্তিগত উদ্যোগে ফজিলাতুন্নেছা নেশা শিক্ষা ও চিকিৎসা সেবা,আত্মা প্রতিবন্ধী সেবা,মাসুদ রানা পাগল সেবার প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতিমাসে মাসিক ৫০০ ও ১০০০টাকা করে অনুদান দেয়ার ঘোষনা দিচ্ছি। আজকে ৫জনকে টাকার চেক দিলাম এবং অল্প সময়ের মধ্যে আরো সম্প্রসারণ করবো ইনশাআল্লাহ আগে আলহাজ কয়েস উদ্দিনের রুহের মাগফেরাতের উদ্দেশ্যে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।
আলহাজ্ব কয়েস উদ্দিন ফাউন্ডেশন সমাজে অবহেলিত অসহায়,দুঃস্থ, পাগল, বাক প্রতিবন্ধী, এতিম ছেলে মেয়েদের শিক্ষা, চিকিৎসা সেবা ও প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতিমাসে মাসিক ৫০০ ও ১০০০টাকা করে অনুদান দিয়ে সুন্দর সুশৃংখল সমাজ গঠন মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ