সাংবাদিক ইউনিয়ন( বিএমইউজে) ফেনী জেলা কমিটির সহ সভাপতি ও দৈনিক গণকন্ঠ ফেনী প্রতিনিধি ইয়াসিন আরাফাত মজুমদার একটি মিথ্যা মামলা থেকে সদ্য জামিনে মুক্তি লাভ করেছেন।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে বিএমইউজে ফেনী জেলা কমিটির অস্থায়ী কার্যালয়ে ফুলের মালা পরিয়ে বরণ করে নেয় তার সহকর্মী সাংবাদিকরা।
এসময় উপস্থিত ছিলেন বিএমইউজে ফেনী জেলার সাধারণ সম্পাদক এস এম মাসুম বিল্লাহ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন সবুজ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আফতাব হোসেন মমিন ভূঞা সহ অনেকে।
ইয়াসিন আরাফাত মজুমদার বলেন, যাকে আমার প্রতিষ্ঠানে চাকরি দিয়েছিলাম, সরলমনে তাকে বিশ্বাস করে অফিসের যাবতীয় দায়িত্ব দিয়েছিলাম। সেই মিথ্যা মামলা দিয়ে আমাকে জেলে পাঠিয়েছিল।
আলহামদুলিল্লাহ, আজ আমি জামিনে মুক্ত। সেই প্রতারক মোটা সেপালীর বিরুদ্ধে মামলা চলমান আছে, অচিই তার অপকর্মের ফল ভোগ করবে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ