বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)'র চাঁপাইনবাবগঞ্জের মনাকষা সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মোবাইল ফোন ও ফেনসিডিল জব্দ করেছে।
বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার (১১জানুয়ারি) আনুমানিক রাত ১২টার সময় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি)’র একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দূর্লভপুর এলাকা থেকে অবৈধ ও চোরাচালানকৃত ভারতীয় ১৬টি মোবাইল ও ফেন্সিডিল বহনকারী ব্যাগসহ ৪ বোতল ফেন্সিডিল খুঁজে পেয়ে জব্দ করে।
সর্বশেষ তথ্যানুযায়ী যথাযথ আইনগত গ্রক্রিয়ায় জব্দকৃত মোবাইল ও ফেন্সিডিল শিবগঞ্জ থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ