চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার আলোচিত ডাবল মার্ডার ঘটনার অন্যতম ২ আসামীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
রবিবার (১২ জানুয়ারি) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. রেজাউল করিম।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, 2024 সালের 17 ডিসেম্বর নাচোল থানার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজারের গরুর হাট মাঠে অনুষ্ঠিত বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে তামিমসহ কয়েকজন কিশোরের মধ্যে নাচানাচি বিষয়ে বাক-বিতন্ডা হয়। এ সময় গ্রেফতারকৃত আসামী শাহীন তার পকেটে থাকা আপেল কাটা একটি ছুরি দিয়ে অন্ধকারে এলোপাথাড়ি আঘাত করতে থাকলে ঘটনাস্থলেই মাসুদ ও রায়হান নামে ২ জন নিহত এবং ৪ জন আহত হয়।

উপরোক্ত ঘটনায় নিহতদের পরিবার বাদী হয়ে মামলা দায়ের করলে চলতি গত শুক্রবার (১০ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. শাহিন আকন্দের নেতৃত্বে এস.আই মো. ফয়সাল হাসানের একটি চৌকস দল অভিযান চালিয়ে ঢাকা জেলার সাভার থেকে কিলিং মিশনে সরাসরি অংশগ্রহণকারী এজাহার ভুক্ত ১ নম্বর আসামী, নাচোল থানার বাহির মল্লিকপুর এলাকার তোফজুল হকের ছেলে শাহীন রেজা (২২) এবং মামলার ৭ নং আসামী একই উপজেলা ও এলাকার আতাউর রহমানের ছেলে সামাদ আলী (৩০) কে ময়মনসিংহ জেলার ভালুকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। এদিকে আসামী শাহীনের দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলের পাশে ময়লার স্তুপ থেকে এলাকাবাসীর উপস্থিতিতে হত্যার কাজে ব্যবহৃত আপেল কাটা চাকুটি উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার জানান, উক্ত আলোচিত মামলায় এখন পর্যন্ত ১০ জন আসামীর মধ্যে ৪ জনতে গ্রেফতার করা হয়েছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ