মোবাইলে ব্যবসা বন্ধের হুমকি দিয়ে চাঁদা আদায় করায় এক ব্যক্তির বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা হয়েছে।
মামলার এজাহার সুত্রে জানাযায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার চকগোবিন্দ চাষকপাড়া, ২নং ওয়ার্ডের মৃত আমজাদ হোসেনের ছেলে আসামী শাহ আলম সরকার @ সাজু একজন মনুষত্ববোধহীন ধান্দাবাজ, প্রতারক, নামধারী হলুদ সাংবাদিক। আসামী চাঁদাবাজী, ছিনতাই, নারী ও শিশু নির্যাতন, হত্যা, মাদক ব্যবসা সহ বেশকিছু মামলার আসামী। আসামী সাংবাদিকতার সাঈনবোর্ড নিয়া বিভিন্ন অপরাধ কর্মের সহিত ওৎপ্রোতভাবে জড়িত। অপরদিকে বাদী পৌরসভার বুজরুক বোয়ালিয়া (মধ্যপাড়া), ৬নং ওয়ার্ডের মিনহাজুল ইসলাম @ রোমান ঠিকাদার, পরিবহণ ও মৎস্য ব্যবসায়ী। দীর্ঘদিন যাবৎ ব্যবসাগুলি পরিচালনা করিয়া আসিতেছিলো। ঢাকা-রংপুর মহাসড়কের সম্প্রসারণ কাজের কারনে ব্যবসায়ীর গাড়ী দ্বারা বালু-মাটি সরবরাহ করা কালে বিগত সরকারের আমল থেকে বাদী ব্যবসায়ের ড্রাম ট্রাক ভাড়ায় দিয়া ঢাকা-রংপুর মহাসড়কে বালু মাটি সরবরাহ করিতে থাকিলে আসামী শাহ আলম সাজু জানায় স্থানীয় জন প্রতিনিধি এম.পি, মেয়র, প্রশাসনের ওসি, এসপি, ডিসি সবাই আমার হাতে আছে, আমি জাতীয় পত্রিকা দৈনিক ভোরের কাগজ এর সাংবাদিক, আমি যা ইচ্ছা তাই করতে পারি, দর্প সহকারে প্রভাব খাটাইয়া বিভিন্ন সময় আসামীর ব্যবহৃত ফোন নং-০১৭১*****৭০ দ্বারা বাদীর ফোনে ০১৭১*****৫০-তে কল করিয়া বাদীর কাছে বিভিন্ন অংকের টাকা চাঁদা দাবী করতঃ পর্যায়ক্রমে বাদীর ও ড্রাম ট্রাক মালিক সহ ব্যবসায়ীদের নিকট থেকে প্রায় ১৫,০০,০০০/-(পনের লক্ষাধিক) টাকা চাঁদা হিসাবে হাতিয়া নিয়াছে। আসামীর দাবীকৃত চাঁদার টাকা আদায় অব্যাহত রাখাকালে বাদী চাঁদা দিতে অস্বীকার করিলে, আসামী বাদীকে মামলা-মোকদ্দমায় জড়িত করিয়া হয়রানী করিবে মর্মে ভয়-ভীতি, হুমকী দিতে থাকে। বাদী চাঁদা দিতে অস্বীকার করিলে আসামী বাদীর ব্যবসায়ের ড্রাম ট্রাক ও মালিক সমিতির সদস্যদের ড্রাম ট্রাক ধরাইয়া দেওয়ার হুমকী দেয়। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন গত ইং ০৯/০১/২০২৫ আসামীর ব্যবহৃত ফোন থেকে পরপর কল করিয়া বাদীর কাছে পূর্বের ন্যায় ২০,০০০/-(বিশ হাজার) টাকা চাঁদা দাবী করে। তখন ব্যবসায়ী মিনহাজুল ইসলাম হুমকীতে ভয় পাইয়া কোন উপায় না পেয়ে আসামী শাহ আলম শাজুকে ডেকে একই দিনে রাত্রি অনুমান-০৯.০০ ঘটিকায় বুজরুক বোয়ালিয়া মৌজাস্থ গোবিন্দগঞ্জ হাইস্কুল মাঠের সামনে ফুটপাতে বাদীর সহিত দেখা করিয়া আসামীকে বাদী ২০,০০০/-(বিশ হাজার) টাকা চাঁদা হিসাবে প্রদান করে।
বাদী আসামীকে চাঁদা দিতে অতিষ্ট হইয়া ঘটনা স্থানীয় সুধী ও সাংবাদিক মহলকে আসামীর চাঁদা দাবীর বিষয়ে মোবাইল ফোনে কল রেকর্ড প্রদান করিয়া নিউজ ও প্রচার করিতে বলিলে, তাহার বিষয়টি সামাজিক গণমাধ্যমে প্রচার করে। আসামী বিষয়টি জানিতে পারিয়া দর্প সহকারে হুমকী দিয়া বলে যে, পুরো গোবিন্দগঞ্জ আমার হাতের মুঠোয়। এরই ধারাবাহিকতায় আসামী বাদী ও কতিপয় সাংবাদিক বৃন্দের বিরুদ্ধে মামলা দিয়া হয়রানী করিবে, জেলের ভাত খাওয়াইবে মর্মে বলাবলি, ভয়-ভীতি, হুমকী দিয়া আসিতে থাকে। এজাহারে উল্লেখ্য যে, আসামী সাংবাদিকতার লেবাছে বিভিন্ন মহলে চাঁদাবাজী করে তার বর্তমান ঠিকানায় প্রায় কোটি টাকার উর্দ্ধে ব্যয় করে একটি বহুতল ভবন বিলাশ বহুল বাড়ি নির্মাণ করেছে, এটাই তার জলন্ত উদাহরণ।ব্যবসায়ীর এজাহারের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে ৩রা ফেব্রুয়ারী গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি বুলবুল আহমেদ বলেন আসামীকে দ্রুতই আইনের আওতায় আনা হবে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ