কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের নামে বিএনপির অনুষ্ঠানের কথা বলে উপজেলা প্রকৌশলীদের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ গতকাল রোববার রাত আটটার দিকে সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে উল্লেখ করা হয়েছে, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদের নাম করে অজ্ঞাত ব্যক্তি মুঠোফোনে আত্মীয়স্বজন, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ পরিচিত লোকজনের কাছে চাঁদা দাবি করছে। ধারণা করা হচ্ছে, তার রাজনৈতিক ক্ষতিসাধনের উদ্দেশ্যে এমনটা করা হচ্ছে।
এ ব্যাপারে কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ প্রথম আলোকে বলেন, ‘গতকাল দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ২টার মধ্যে একটি মুঠোফোন নম্বর থেকে পাকুন্দিয়া, করিমগঞ্জ ও অষ্টগ্রাম উপজেলার তিনজন প্রকৌশলীর কাছে তাঁর নাম ভাঙিয়ে বিএনপির অনুষ্ঠানের কথা বলে চাঁদা দাবি করে। এ ব্যাপারে প্রকৌশলীরা আমাকে জানালে বিষয়টি নজরে আসে। পরে এ নিয়ে আমি থানায় জিডি করি।’
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, ছাত্রদল নেতার করা জিডির বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ