আজ ৩রা মার্চ (সোমবার) বেলা ১১ টা ৩০ মিনিট থেকে বেলা ২টা পর্যন্ত পরিচালিত বাজার মনিটরিং টাস্ক ফোর্স অভিযানের অংশ হিসেবে মহানগরীর খাতুনগঞ্জ পাইকারি বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন বাকলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা। মোবাইল কোর্ট পরিচালনাকালে মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় তিনটি প্রতিষ্ঠানকে পৃথক ৩ মামলায় মোট ১৭,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং সতর্ক করা হয়। টাস্ক ফোর্স অভিযানে উপস্থিত থেকে উক্ত কার্যক্রমের সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন মেয়র ডাঃ শাহাদাত হোসেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুজ্জামান। উক্ত অভিযানে বিএসটিআই এর বিভিন্ন কর্মকর্তাসহ চট্টগ্রাম মেট্রোপলিটনের পুলিশের সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ