চট্টগ্রাম মহানগরের ঝাউতলা বাজার ও পাহাড়তলী বাজারে রমজান মাসে নিত্য পণ্যের বাজার তদারকির চলমান অভিযান কার্যক্রমের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসন, চট্টগ্রামের সহকারী কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শাহীদ ইশরাক, জনাব সাদমান সহিদ এবং জনাব মোঃ আসিফ জাহান সিকদার।
অভিযান চলাকালে সয়াবিন তেল, খেজুর, ডিম, ফলমূলসহ বিভিন্ন পণ্যের বাজার পরিদর্শন করা হয়। এ সময় পণ্যের মোড়ক ঠিকমতো না থাকা, মূল্য তালিকা হালনাগাদ না থাকায় কৃষি বিপণন আইন,২০১৮ ও ভোক্তা অধিকার আইন,২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৭ টি মামলায় মোট ২১,৫০০/- টাকা জরিমানা করা হয়। এ সময় কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা, মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতা প্রদান করেন।
একই দিনে কামাল বাজার,চান্দগাঁও-তে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), চান্দগাঁও সার্কেল এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ইউছুফ হাসান। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ,২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ১ টি মামলায় মোট ১,০০০/- টাকা জরিমানা করা হয়।
এদিকে চকবাজার কাঁচাবাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), বাকলিয়া সার্কেল এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মাসুমা আক্তার কণা। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ,২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় মোট ৪ টি মামলায় মোট ১৫,০০০/- টাকা জরিমানা করা হয়।
এছাড়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রির দোকানসমূহে বিশেষ নজরদারি জোরদার করা হয় এবং মজুতদারি রোধে সকল বিক্রেতাকে সতর্ক করা হয়। বাজার মনিটরিং টাস্কফোর্সের নিয়মিত মোবাইল কোর্ট কার্যক্রম পুরো রমজান মাসব্যাপী চলমান থাকবে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ