সাভারে এক নারী পুলিশ সদস্যের উপর হামলা চালিয়ে লোহার রট দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে । রবিবার দুপুরে সাভার থানা রোড এলাকায় সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহর গত গাড়ির চালক সোহেল বাবুল এই ঘটনা ঘটায় ।
ওই নারী পুলিশ সদস্যের নাম ইতি খানম । বর্তমানে সে কালিয়াকৈর থানায় কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছে । এছাড়া ও সাভার থানা কোয়াটারে থেকে কালিয়াকৈর থানায় কাজ করেন ।
প্রত্যক্ষদর্শীরা ও নারী পুলিস সদস্য জানায়, রবিবার দুপুরে সাভার মডেল থানার কোয়াটার থেকে রিক্সাযোগে থানা রোড এলাকার উদ্দেশ্যে রওনা দেয় । পরে এনাম মেডিকেলের সামনে পৌছালে বিএনপি নেতার গাড়ী চালক সোহেলের সাথে তার বাকবিতন্ডতা শুরু হয় । এক পর্যায়ে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করেন । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যাপারে সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ বলেন, মারধরের সময় তিনি গাড়িতে ছিলেন না । বিষয়টি অতন্ত্য দু:খ জনক তিনি গাড়িতে ওই সময় থাকলে এ ধরনের ঘটনা ঘটতো না । এছাড়াও পুলিশ সাভার থানায় তার চালকে নিয়ে যাওয়ার জন্য বলেছেন । তিনি কিছুক্ষন পরই সেখানে যাবেন বলেও জানান এই নেতা ।
এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । বিষয়টি তারা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করবেন বলেও জানান তিনি ।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ