ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের চম্পকনগর ইসলামিয়া আদর্শ দাখিল মাদ্রাসার ৪ সদস্যের এডহক কমিটির অনুমোদন দেয় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড,ঢাকা-এতে সভাপতি পদে চম্পকনগর গ্রামের কৃতি সন্তান ছাগলনাইয়া সোসাইটি ঢাকার সভাপতি ও ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সদস্য রাশেদুল হাসান রানাকে মনোনীত করা হয়েছে।গত শনিবার (৯ মার্চ) মাদরাসা বোর্ডের উপ-রেজিষ্ট্রার (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ আবদুছ সাত্তার মিয়ার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।তাছাড়া পদাধিকারবলে মাদরাসার সুপার মাওলানা রেজাউল করিম সদস্য সচিব, আনোয়ার হোসেনকে অভিভাবক সদস্য ও আয়েশা আক্তার কে সাধারণ শিক্ষক সদস্য করা হয়
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ