প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬, ৮:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৬, ২০২৫, ১১:৫৭ এ.এম
আত্মসমর্পণ করে আওয়ামীপন্থি ৯৩ আইনজীবীর জামিন আবেদন
রোববার (৬ এপ্রিল) সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চান তারা। দুপুর ২টার পর জামিন শুনানি হওয়ার কথা রয়েছে।
আবদেনকারী আইনজীবীদের মধ্যে রয়েছেন: ঢাকা বারের সাবেক সভাপতি সাইদির রহমাম মামিক, শাহ আলম, মাহবুবুর রহমান, আবু সাইদ সাগর, আসাদুর রহমান রচি, সাইবার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) নজরুল ইসলাম শামিমসহ বারের সাবেক সদস্যরা।
গত ৪ আগস্ট আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ওপর হামলা, চেম্বার ভাঙচুর ও হত্যাচেষ্টার ঘটনায় আওয়ামী লীগপন্থি ১৪৪ জন আইনজীবীর বিরুদ্ধে ৬ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলা করেন আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী বাবু।
এ ঘটনায় হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের জামিন নিয়েছিলেন ১১৫ জন। ৭ এপ্রিল তাদের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হচ্ছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ