ফেনীতে টানা ভারী বৃষ্টিপাতে শহরের বিভিন্ন এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় (৭ জুলাই সন্ধ্যা ৬টা থেকে ৮ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত) জেলায় ৪৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে—যা চলতি বছর দেশের মধ্যে একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।
এই তথ্য নিশ্চিত করেছেন ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান।
বৃষ্টির কারণে শহরের এসএসকে সড়ক, রামপুর শাহীন একাডেমি, পাঠানবাড়ি, নাজির রোড, পেট্রোবাংলোসহ বিভিন্ন এলাকায় কোমরসমান পানি জমে ভয়াবহ জলাবদ্ধতা তৈরি হয়েছে।
এতে খেটে খাওয়া মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
এদিকে পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সোমবার রাত ৮টা ২০ মিনিটে মুহুরী নদীর পানি বিপদসীমার ১৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল ইতোমধ্যে প্লাবিত হয়েছে।
এ অবস্থায় মুহুরী নদীর বাঁধে সাতটি স্থানে ভাঙন দেখা দিয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ড ফেনী বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আকতার হোসেন মজুমদার।
ভাঙনের শিকার স্থানগুলো হলো:
এ পরিস্থিতিতে জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, “মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। জরুরি সহায়তার জন্য জেলা প্রশাসকের হেল্প ডেস্কে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ