ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিখোঁজ শিক্ষার্থীদের বিষয়ে জরুরি যোগাযোগের জন্য কয়েকটি ফোন নম্বর দেওয়া হয়েছে।
সোমবার প্রধান উপদেষ্টার দপ্তর থেকে দেওয়া এসব নম্বর দিয়ে বলা হয়েছে, জাতীয় জরুরি নম্বর ৯৯৯ পুলিশের জরুরি সেল থেকে বার্ন ইউনিটগুলোর সঙ্গে সংযোগ করিয়ে দেবে।
যে নম্বরগুলো দেওয়া হয়েছে, সেগুলো হল-
>> মিলিটারি রেস্কিউ ব্রিগেড 01769024202
>> সিএমএইচ বার্ন ইউনিট 01769016019
>> সিএমএইচ ইমার্জেন্সি 01769013311
>> মাইলস্টোন স্কুলের প্রশাসনিক কর্মকর্তা 01814774132
>> মাইলস্টোন স্কুলের উপাধ্যক্ষ 01771111766
এদিন মাইল স্টোন কলেজের ভেতর উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত ১৯ জন নিহত হয়েছে; দগ্ধ ও আহত হয়েছে অর্ধশতাধিক শিক্ষার্থী।
এ ঘটনায় মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ