প্রায় ৫ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উত্তরার মাইলস্টোন কলেজ থেকে পুলিশের পাহারায় বের হওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। সেখান থেকে মঙ্গলবার দুপুর সোয়া ৩টার বাইরে বের হয়ে সড়কে বাধার মুখে পড়ে দুই উপদেষ্টার গাড়িবহর। এরপর তারা আবারও মাইলস্টোন কলেজে ফেরেন।
সেই ভবনে দীর্ঘক্ষণ ছিলেন দুই উপদেষ্টা। বাইরে ক্ষতিপূরণসহ নানা দাবিতে বিক্ষোভ করছিল শিক্ষার্থীরা।
দুপুর ১২টা ৩০ মিনিটে পুলিশি পাহারায় ভবন-৫ এর সামনে হ্যান্ড মাইকে কথা বলেন আসিফ নজরুল। এ সময় সঙ্গে প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।
সেময় আসিফ নজরুল বলেন, আপনাদের দাবির সঙ্গে আমরা সম্পূর্ণ একমত। আপনারা যে দাবিগুলো করেছেন তা অত্যন্ত যৌক্তিক। সরকারের পক্ষ থেকে আশ্বাস দিচ্ছি আপনাদের সব দাবি মেনে নেব। অভিভাবক হিসেবে আমরা সহানুভূতি জানাতে এখানে ছুটে এসেছি। আপনাদের দাবি মেনে নেব। কোমলমতি যারা প্রাণ হারিয়েছে অবশ্যই তাদের প্রকৃত অবস্থা জানানো হবে। কতজন শহীদ হয়েছে, কতজন আহত হয়েছে প্রকৃত তথ্য জানানো হবে। কনফারেন্স রুমে ঘণ্টায় ঘণ্টায় সব তথ্য জানানো হবে। যে বাহিনী আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে সরকারের পক্ষ থেকে আমরা ক্ষমা চাইছি। সবার দাবি মেনে নিয়েছি। আসুন যারা আহত-নিহত হয়েছে সবার পাশে দাঁড়াই।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ