ফেনী জেলার উপর দিয়ে প্রবাহিত মহুরি-কহুয়া-সিলোনিয়া নদীর দু'পার্শ্বে প্রযুক্তি নির্ভর ও টেকসই বাঁধ নির্মাণ, নদী খনন ও নদী শাসনসহ ৮ দফা দাবিতে ফেনীতে পানি উন্নয়ন বোর্ড অভিমুখে বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
২৩ জুলাই বুধবার ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে পদযাত্রাটি মহিপাল পানি উন্নয়ন বোর্ড কার্যালয় পর্যন্ত গিয়ে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়।
ফেনীর সাধারণ জনগণ, ছাত্রসমাজ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন পদযাত্রায় অংশগ্রহণ করেন।
৮ দফা দাবি সমূহঃ
১. টেকসই ও প্রযুক্তিনির্ভর বাঁধ নির্মাণ।
২. সেনাবাহিনীর তত্বাবধানে বাঁধ নির্মাণ।
৩. নদী খনন, নদী শাসন ও অবৈধ বালু উত্তোলন বন্ধ।
৪. মুসাপুর ক্লোজার পূনঃনির্মাণ ও সংলগ্ন এলাকায় নদী ভাঙ্গন রোধ ও বাঁধের নিরাপত্তা জোরদার।
৫. খাল দখল ও খাল ভরাট করে গড়ে ওঠা অবৈদ স্থাপনা উচ্ছেদ।
৬. ফেনী শহরের জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ।
৭. দুর্যোগ প্রতিরোধে প্রকৌশল সংস্থার সমন্বিত পরিকল্পনা।
৮. ২০২৪ সালের বন্যা-পরবর্তী সরকারি পুনর্বাসন প্রকল্পের ব্যয় ও বিতরণ স্বচ্ছভাবে প্রকাশ এবং ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য সরবরাহ।
এ বিষয়ে আয়োজকরা জানিয়েছেন, দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ