আগামী ০৫ আগস্ট ঘিরে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।উপদেষ্টা আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করিডোরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।
বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা (এসবি) কর্তৃক ইস্যু করা চিঠিতে ২৯ জুলাই হতে ০৮ আগস্ট ২০২৫ পর্যন্ত ১১ দিনের বিশেষ অভিযান প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এটা পুরো বাংলাদেশের নয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর অভিযান৷ এটা সম্পর্কে ডিএমপি বিস্তারিত বলতে পারবে। তিনি বলেন, এই যে সংবাদ খোঁজার প্রয়োজনে আপনারা আমাকে ধরেছেন। একইভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন উদ্যোগ নেয়া হয় বা অভিযান পরিচালনা করা হয়।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, অন-অ্যারাইভাল ভিসা বাতিল হচ্ছে না৷ যেসব দেশের সাথে আমাদের অন-অ্যারাইভাল ভিসার চুক্তি রয়েছে আমরা তাদেরকে অন-অ্যারাইভাল ভিসা দিচ্ছি৷ যাদের সাথে চুক্তি নেই, তাদেরকে আমরা অন-অ্যারাইভাল ভিসা দিবো না৷
উপদেষ্টা বলেন, মালয়েশিয়ার একটা টিম আমার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলো৷ তারা পুলিশ সদর দফতরে পুলিশের সঙ্গে একটা কনফারেন্সে অংশগ্রহণ করবে। এসসময় সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, রংপুরের গঙ্গাচড়ার ঘটনায় দোষীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ