শিরোনাম ::
সিঙ্গেল ব্যান্ডের রাউটার আমদানি-বাজারজাত করা যাবে না
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০৭:১৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
- / ২১৭৯ বার পড়া হয়েছে
ঢাকা: আগামী ১ এপ্রিল থেকে সিঙ্গেল ব্যান্ডের রাউটার আমদানি ও বাজারজাত করা যাবে না বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
সম্প্রতি কমিশনের স্পেকট্রাম বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।
এতে বলা হয়েছে, ওয়াইফাই রাউটার দেশে উৎপাদনকারী ও বিদেশ থেকে আমদানিকারকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১ এপ্রিল থেকে যেসব ওয়াইফাই রাউটার বাংলাদেশে বাজারজাত করা হবে সে সফল রাউটারে বাধ্যতামূলকভাবে ২ দশমিক ৪-২ দশমিক ৪৮৩ গিগাহার্জ ও ৫ দশমিক ৭২৫- ৫ দশমিক ৮৭৫ গিগাহার্জ উভয় ব্যান্ড সাপোর্ট করতে হবে। যেকোনো একটি ব্যান্ড সাপোর্ট করে এ ধরনের ওয়াইফাই রাউটার বাজারজাত করার অনুমতি দেওয়া হবে না।
ট্যাগস :



























