ফেনীতে সোশ্যাল এইড এর উদ্যোগে অভিবাসন সম্পর্কিত সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:১৫:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- / ২০৫২ বার পড়া হয়েছে
ফেনী প্রতিনিধি:
সোশ্যাল এইড এরউদ্যোগে UnifID( ইউনিএফআইডি) এর কারিগরি সহায়তায় ফেনী জেলার সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের নবাবপুর ইউনিয়ন পরিষদ ও মমতাজমিয়ার হাট মাদ্রাসার হলরুমে অভিবাসন সম্পর্কিত ২ টি কর্মশালা এলাকার বিদেশ ফেরত ও বিদেশে যেতে ইচ্ছুক যুবদের নিয়ে অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন সোশ্যাল এইড এর প্রোগ্রাম ম্যানেজার এম নাছির উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জহিরুল আলম জহির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মোহাম্মদ নুরনবী। কর্মশালার মুল আলোচ্য বিষয় উপস্থাপন করেন সোশ্যাল এইড এর প্রোগ্রাম অফিসার ফারাজানা ফারিন ও আলী রাহাত। এ ছাড়া প্রোগ্রামে সার্বিক সহায়তা করেন টেকনিক্যাল কোঅর্ডিনেটর মোহাম্মদ জিল্লুর রহমান ও সাংবাদিক জহিরুল হক সজিব।
নিরাপদ অভিবাসন নিয়ে আলোচনায় সকল অংশগ্রহন কারী খোলামেলা আলোচনা করেন, জেনে বুঝে কোন দালালের খপ্পরে না পরে যাচাই করে নিরাপদ বিদেশ গমনের উপর সকলে ঐক্যমত পোষন করেন। প্রোগ্রামের প্রধান অতিথি বলেন সোশ্যাল এইড এর আয়োজন সময় উপযোগী আমাদের প্রত্যেককে বিদেশ গমনের ক্ষেত্রে ভিসা ওয়ার্কপারমিটসহ সব ঠিক আছে কিনা দেখে বিদেশ গমনের অনুরোধ জানান
সোশ্যাল এইড এর সকল কার্যক্রমের তিনি ভূয়সী প্রশংসা করেন।


















