ঢাকা ০৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে ৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় সেমিনার অনুষ্ঠিত এ মাসে ৬০ হাজার কোটি টাকার বেশি ব্যাংক ঋণ নিচ্ছে সরকার সাভারে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা সাভারে ২৬ লাখ টাকা ডাকাতি: মাদারীপুর থেকে ৩ জন গ্রেপ্তার, অস্ত্র-ছুরিসহ উদ্ধার নানা সরঞ্জাম আশুলিয়ায় এসআরবি’র অভিযানে ১৩৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ গাইবান্ধায় শিশুকে দুই দফা মারধরের অভিযোগ, স্কুল থেকে বের করে দেওয়ার দাবি মেসির শেষ অনুশীলনে হাসি, পাগলামি এবং আরও অনেক কিছুমেসির শেষ অনুশীলনে হাসি, পাগলামি এবং আরও অনেক কিছু শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী গাইবান্ধায় বালু ব্যবসায়ীকে মারধর, লাখ টাকা ছিনতাই ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ
সারাদেশ

সাভারে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা

গোলাম সারওয়ার সজল :
  • আপডেট সময় : ০৬:০৬:৫১ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / ২০৫৩ বার পড়া হয়েছে

oplus_0

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ঢাকার সাভার উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক প্রস্তুতি নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সাভার উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় আসন্ন দুর্গাপূজাকে ঘিরে মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক থাকার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

এছাড়া পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় শৃঙ্খলা বজায় রাখা, শব্দদূষণ নিয়ন্ত্রণ, প্লাস্টিকের ব্যবহার কমানোসহ পরিবেশবান্ধবভাবে পূজা উদযাপনের ওপরও গুরুত্বারোপ করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সাভার-আশুলিয়ার সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি এবং বিভিন্ন পূজামণ্ডপের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সাভারে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।

তারা পূজামণ্ডপের দায়িত্বশীলদেরও নিজ নিজ মণ্ডপে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

সাভারে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা

আপডেট সময় : ০৬:০৬:৫১ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬