ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে ৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় সেমিনার অনুষ্ঠিত এ মাসে ৬০ হাজার কোটি টাকার বেশি ব্যাংক ঋণ নিচ্ছে সরকার সাভারে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা সাভারে ২৬ লাখ টাকা ডাকাতি: মাদারীপুর থেকে ৩ জন গ্রেপ্তার, অস্ত্র-ছুরিসহ উদ্ধার নানা সরঞ্জাম আশুলিয়ায় এসআরবি’র অভিযানে ১৩৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ গাইবান্ধায় শিশুকে দুই দফা মারধরের অভিযোগ, স্কুল থেকে বের করে দেওয়ার দাবি মেসির শেষ অনুশীলনে হাসি, পাগলামি এবং আরও অনেক কিছুমেসির শেষ অনুশীলনে হাসি, পাগলামি এবং আরও অনেক কিছু শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী গাইবান্ধায় বালু ব্যবসায়ীকে মারধর, লাখ টাকা ছিনতাই ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ
সারাদেশ

সাভারে ৪ হাজার ইয়াবাসহ পেশাদার মাদক কারবারি গ্রেপ্তার

গোলাম সারওয়ার সজল :
  • আপডেট সময় : ০২:৩৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • / ২০৫২ বার পড়া হয়েছে

ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রায়হান ইসলাম (২৮) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা। শুক্রবার (২ অক্টোবর) রাত ১টা ৫ মিনিটে সাভার মডেল থানাধীন জোরপুল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই শেখ মো. মাসুদ আল মামুনসহ ডিবির একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে রায়হানের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের হিসাবে উদ্ধার করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ১২ লাখ টাকা।

গ্রেপ্তার রায়হান ইসলাম নাটোরের লালপুর থানার নবীরপাড়া এলাকার মো. বকুলের ছেলে। বর্তমানে তিনি ঢাকার শেরেবাংলানগর থানাধীন পশ্চিম আগারগাঁও এলাকায় বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে আগেও একটি মাদক মামলা রয়েছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে ঢাকা জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বিশেষ অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ একজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আগেও একটি মাদক মামলা রয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি মাদকের উৎস ও সরবরাহের বিষয়েও তদন্ত করা হচ্ছে।

এদিকে, বিপুল পরিমাণ ইয়াবাসহ একজনকে গ্রেপ্তারের ঘটনায় এ মাদকের উৎস ও সরবরাহব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে মাদক বহনকারী বা খুচরা পর্যায়ের কারবারিরা গ্রেপ্তার হলেও এর নেপথ্যে থাকা সরবরাহকারী ও অর্থের জোগানদাতাদের শনাক্ত করা গুরুত্বপূর্ণ। গ্রেপ্তার রায়হানকে জিজ্ঞাসাবাদে মাদকের উৎস এবং সংশ্লিষ্ট অন্যদের বিষয়ে কোনো তথ্য বেরিয়ে আসে কি না, এখন সেটিই দেখার বিষয়।

এ ঘটনায় রায়হানের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

সাভারে ৪ হাজার ইয়াবাসহ পেশাদার মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ০২:৩৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬