ঢাকা ০২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে ৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় সেমিনার অনুষ্ঠিত এ মাসে ৬০ হাজার কোটি টাকার বেশি ব্যাংক ঋণ নিচ্ছে সরকার সাভারে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা সাভারে ২৬ লাখ টাকা ডাকাতি: মাদারীপুর থেকে ৩ জন গ্রেপ্তার, অস্ত্র-ছুরিসহ উদ্ধার নানা সরঞ্জাম আশুলিয়ায় এসআরবি’র অভিযানে ১৩৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ গাইবান্ধায় শিশুকে দুই দফা মারধরের অভিযোগ, স্কুল থেকে বের করে দেওয়ার দাবি মেসির শেষ অনুশীলনে হাসি, পাগলামি এবং আরও অনেক কিছুমেসির শেষ অনুশীলনে হাসি, পাগলামি এবং আরও অনেক কিছু শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী গাইবান্ধায় বালু ব্যবসায়ীকে মারধর, লাখ টাকা ছিনতাই ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ
সারাদেশ

সাভারে ৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

গোলাম সারওয়ার সজল :
  • আপডেট সময় : ০২:১৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • / ২০৫০ বার পড়া হয়েছে

ঢাকার সাভারে বনগাঁও ইউনিয়নের বলিয়ারপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আল-আমিন (২৪) নামের  এক মাদক ব্যবসাকে আটক করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ।

বুধবার রাতে ৯ টার দিকে বনগাঁও ইউনিয়নের বলিয়ারপুর সানকিন ইনস্টিটিউট ফর অটিস্টিক চিলড্রেন অ্যান্ড ট্রাস্ট হোমের সামনে থেকে ইযাবাসহ আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী মো. আল-আমিন (২৪) বলিয়ারপুর এলাকার আটোরিকশা চালক সাত্তার পাগলারের ছেলে।

ডিবি পুলিশ জানান, গত (১৪ অক্টোবর) রাত ৯ টার দিকে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের এসআই মতিউর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বনগাঁও ইউনিয়নের বলিয়ারপুর সানকিন ইনস্টিটিউট ফর অটিস্টিক চিলড্রেন অ্যান্ড ট্রাস্ট হোমের সামনে থেকে আল-আমিন নামের এক মাদক ব্যবসায়ীকে আটকের পর তার দেহ তল্লাশি করে পলিথিনে মোড়ানো ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের এসআই মো. মতিউর রহমান বলেন, সাভারের বনগাঁও ইউনিয়নে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চলে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক যুবককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে ইয়াবা সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছেন। পরে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা ইয়াবা জব্দ তালিকাভুক্ত করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি সাইদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

সাভারে ৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ০২:১৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬