ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে ৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় সেমিনার অনুষ্ঠিত এ মাসে ৬০ হাজার কোটি টাকার বেশি ব্যাংক ঋণ নিচ্ছে সরকার সাভারে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা সাভারে ২৬ লাখ টাকা ডাকাতি: মাদারীপুর থেকে ৩ জন গ্রেপ্তার, অস্ত্র-ছুরিসহ উদ্ধার নানা সরঞ্জাম আশুলিয়ায় এসআরবি’র অভিযানে ১৩৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ গাইবান্ধায় শিশুকে দুই দফা মারধরের অভিযোগ, স্কুল থেকে বের করে দেওয়ার দাবি মেসির শেষ অনুশীলনে হাসি, পাগলামি এবং আরও অনেক কিছুমেসির শেষ অনুশীলনে হাসি, পাগলামি এবং আরও অনেক কিছু শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী গাইবান্ধায় বালু ব্যবসায়ীকে মারধর, লাখ টাকা ছিনতাই ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ
সারাদেশ

ধামরাই ও সাভার থেকে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা ও ফেন্সিডিল উদ্ধার

নিজস্ব প্রতিবেদ :
  • আপডেট সময় : ০১:৩২:১০ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / ২০৬৬ বার পড়া হয়েছে

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি উত্তর) পৃথক দুইটি অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৭ বোতল ফেয়ারডিলসহ ৬ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) রাতে ধামরাইয়ের ঢুলিভিটা এবং সাভারের সিএন্ডবি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

​ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান দুটি পরিচালিত হয়।

​ডিবি পুলিশ সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে ধামরাই থানাধীন ঢুলিভিটা এলাকায় প্রথম অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) শেখ মোঃ মাসুদ আল মামুন ও তাঁর দল। সেখানে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।

​গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ নাহিদ (২০), মোঃ শাকিল (২২) এবং মোঃ আল আমিন (২২)। তারা সবাই ধামরাই উপজেলার বাসিন্দা।

​অন্যদিকে, রাত সাড়ে ১০টার দিকে সাভার মডেল থানাধীন সিএন্ডবি এলাকায় দ্বিতীয় অভিযানটি পরিচালনা করেন এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন ও তাঁর দল। এই অভিযানে ৭ বোতল ফেন্সিডিলসহ আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ফেয়ারডিলের আনুমানিক মূল্য ২১ হাজার টাকা।

​গ্রেপ্তারকৃতরা হলেন— সাভারের কলমা উত্তর পাড়ার বাসিন্দা রতন (৩০), দেওগাঁও পূর্ব পাড়ার জুয়েল ইসলাম ওরফে নিলয় (৩০) এবং মোঃ আবুল কালাম গাজী ওরফে নয়ন (৩৪)।

​ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামি জুয়েল ইসলাম ওরফে নিলয়ের বিরুদ্ধে পূর্বে দায়ের করা ২টি মাদক মামলা এবং ১টি নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা রয়েছে।

​এ বিষয়ে ডিবি (উত্তর)-এর কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে সাভার ও ধামরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ঢাকা জেলা পুলিশের এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

ধামরাই ও সাভার থেকে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা ও ফেন্সিডিল উদ্ধার

আপডেট সময় : ০১:৩২:১০ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬