ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে ৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় সেমিনার অনুষ্ঠিত এ মাসে ৬০ হাজার কোটি টাকার বেশি ব্যাংক ঋণ নিচ্ছে সরকার সাভারে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা সাভারে ২৬ লাখ টাকা ডাকাতি: মাদারীপুর থেকে ৩ জন গ্রেপ্তার, অস্ত্র-ছুরিসহ উদ্ধার নানা সরঞ্জাম আশুলিয়ায় এসআরবি’র অভিযানে ১৩৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ গাইবান্ধায় শিশুকে দুই দফা মারধরের অভিযোগ, স্কুল থেকে বের করে দেওয়ার দাবি মেসির শেষ অনুশীলনে হাসি, পাগলামি এবং আরও অনেক কিছুমেসির শেষ অনুশীলনে হাসি, পাগলামি এবং আরও অনেক কিছু শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী গাইবান্ধায় বালু ব্যবসায়ীকে মারধর, লাখ টাকা ছিনতাই ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ

ময়মনসিংহে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে সুস্থতা, শৃঙ্খলা ও সৌহার্দ্য বাড়ে: পুলিশ সুপার

মোঃ মমিনুল ইসলাম মানিক, ময়মনসিংহ
  • আপডেট সময় : ১০:০৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / ২০৫২ বার পড়া হয়েছে

ময়মনসিংহে উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ–২০২৬। জেলা পুলিশের আয়োজনে ও ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টায় ময়মনসিংহ সার্কিট হাউজ কাবাডি মাঠে এ চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।

উদ্বোধনের শুরুতেই প্রধান অতিথি ও অনুষ্ঠানের সভাপতি মাঠে উপস্থিত হয়ে খেলোয়াড় ও আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তারা খেলোয়াড়দের সঙ্গে কথা বলে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোর সদস্যদের উৎসাহ ও শুভকামনা জানান।

অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক সুস্থতার পাশাপাশি শৃঙ্খলা, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে মানুষের মনোবল বৃদ্ধি পায় এবং তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সম্ভব হয়।

তিনি বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মূল লক্ষ্য হচ্ছে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও সৌহার্দ্য বৃদ্ধি করা। ক্রীড়া প্রতিযোগিতার মতো আয়োজনের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবেশ তৈরিতেও ভূমিকা রাখবে।

পুলিশ সুপার অনুষ্ঠানে উপস্থিত অতিথি, খেলোয়াড়, আয়োজক, ক্রীড়া সংগঠক, গণমাধ্যমকর্মী ও দর্শকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এ. কে. এম. মাহবুবুল আলমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য, জেলা ক্রীড়া সংস্থার সদস্য, কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী দর্শক, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।

আয়োজকরা জানান, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা এবং তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যেই এ কাবাডি চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতাকে ঘিরে খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ। খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ ও দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে ময়মনসিংহ সার্কিট হাউজ কাবাডি মাঠ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ময়মনসিংহে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

আপডেট সময় : ১০:০৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬