কানাডার মন্ট্রিয়লে বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার সেবা
- আপডেট সময় : ০৮:০৪:৪১ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
- / ২২১৬ বার পড়া হয়েছে
কানাডার অটোয়া বাংলাদেশ হাইকমিশন, দুই দিনব্যাপী মন্ট্রিয়লে কনস্যুলার সেবা শুরু করেছে। বাংলাদেশি অধ্যুষিত শার্লেভোয়াঁ এলাকার ১২৪০ রু আইল্যান্ডে অবস্থিত একটি চার্চের হলরুমে কানাডার স্থানীয় সময় শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই সেবা প্রদান করা হয়।
প্রথম দিন বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি পাসপোর্ট, ভিসা, নো-ভিসা রিকোয়ারমেন্টসহ (NVR) প্রয়োজনীয় অন্যান্য কার্যক্রম সম্পন্ন করেন। ১৭ নভেম্বর রোববার একই স্থানে একই সময়সূচি অনুযায়ী কনস্যুলার সেবা প্রদান করা হবে।
অটোয়া থেকে ডেপুটি হাইকমিশনার কাজী রাসেল পারভেজের নেতৃত্বে হাইকমিশনের একটি টিম মন্ট্রিয়লে এই কার্যক্রম পরিচালনা করছে।
প্রসঙ্গত, এবার নো ভিসা রিকোয়ারমেন্ট সিল সঙ্গে সঙ্গেই প্রদান করা হচ্ছে। ফলে প্রিপেইড খাম কেনা (প্রায় ২৮ ডলার) সাশ্রয় হচ্ছে সেবা গ্রহীতাদের।
কনস্যুলার সেবা নিতে আগতরা জানান, দক্ষতা, আন্তরিকতা ও দ্রুততার সঙ্গে হাইকমিশনের কর্মকর্তারা প্রয়োজনীয় সেবা প্রদান করছেন।





























