ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

জার্মানিতে আশ্রয় আবেদন অর্ধেকে নেমে এসেছে

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৯:৩৫:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • / ২১৮৭ বার পড়া হয়েছে

জার্মানিতে আশ্রয় (ফাইল ফটো)

জার্মানিতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন নাটকীয়ভাবে কমেছে। চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশটিতে আশ্রয়ের জন্য আবেদন করেছেন ৯৭ হাজার ২৭৭ জন। গত বছরের একই সময়ে এ সংখ্যা ছিল এক লাখ ৯৯ হাজার ৯৪৭ জন। অর্থাৎ আবেদনকারীর সংখ্যা কমেছে অর্ধেকেরও বেশি।জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ নভেম্বর (রোববার) প্রকাশিত মাসিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মন্ত্রণালয় আশ্রয় আবেদন হ্রাসের ঘটনাকে সরকারের কঠোর অভিবাসন নীতির সফলতা হিসেবে দেখছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ট বলেন, আমাদের অভিবাসন কৌশল সফলভাবে কাজ করছে। আমরা জার্মানিকে অবৈধ অভিবাসীদের জন্য স্বর্গে পরিণত হতে দিইনি। ফলে অবৈধ অভিবাসীদের প্রবেশ ব্যাপকভাবে হ্রাস পেয়েছে।তিনি আরও জানান, সীমান্তে কঠোর নজরদারি চালু হওয়ায় অবৈধ অনুপ্রবেশ অনেকটাই ঠেকানো সম্ভব হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে জানানো হয়, এ বছরের মে মাস থেকে অক্টোবর পর্যন্ত প্রায় ১৮ হাজার ৬০০ জনকে জার্মানির সীমান্ত থেকেই ফেরত পাঠানো হয়েছে। মন্ত্রণালয় জানায়, আশ্রয়প্রার্থীর সংখ্যা কমে যাওয়ার পেছনে ইউরোপের প্রতিবেশী বলকান অঞ্চলে কড়া সীমান্ত নজরদারি ব্যবস্থা এবং সিরিয়ার রাজনৈতিক পরিবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গত বছর সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর সেখানকার পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়েছে, যা অভিবাসন হ্রাসে প্রভাব ফেলেছে।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

জার্মানিতে আশ্রয় আবেদন অর্ধেকে নেমে এসেছে

আপডেট সময় : ০৯:৩৫:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫