ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

কানাডার মন্ট্রিয়লে বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার সেবা

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৮:০৪:৪১ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
  • / ২২১৬ বার পড়া হয়েছে

কানাডার অটোয়া বাংলাদেশ হাইকমিশন, দুই দিনব্যাপী মন্ট্রিয়লে কনস্যুলার সেবা শুরু করেছে। বাংলাদেশি অধ্যুষিত শার্লেভোয়াঁ এলাকার ১২৪০ রু আইল্যান্ডে অবস্থিত একটি চার্চের হলরুমে কানাডার স্থানীয় সময় শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই সেবা প্রদান করা হয়।

প্রথম দিন বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি পাসপোর্ট, ভিসা, নো-ভিসা রিকোয়ারমেন্টসহ (NVR) প্রয়োজনীয় অন্যান্য কার্যক্রম সম্পন্ন করেন। ১৭ নভেম্বর রোববার একই স্থানে একই সময়সূচি অনুযায়ী কনস্যুলার সেবা প্রদান করা হবে।

অটোয়া থেকে ডেপুটি হাইকমিশনার কাজী রাসেল পারভেজের নেতৃত্বে হাইকমিশনের একটি টিম মন্ট্রিয়লে এই কার্যক্রম পরিচালনা করছে।

হাইকমিশনের প্রথম সচিব হাসান আল বাশার জানান, প্রযুক্তিগত সমস্যার কারণে নো ভিসা রিকোয়ারমেন্ট এবার মেশিন রিডেবল ভিসার পরিবর্তে সাময়িকভাবে স্ট্যাম্পের (সিল) ওপর হাতে লিখে সেটি প্রদান করতে হচ্ছে। তবে সংশ্লিষ্ট বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে এ সংক্রান্ত একটি সত্যায়িত পত্রও সংযুক্ত করে দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, এবার নো ভিসা রিকোয়ারমেন্ট সিল সঙ্গে সঙ্গেই প্রদান করা হচ্ছে। ফলে প্রিপেইড খাম কেনা (প্রায় ২৮ ডলার) সাশ্রয় হচ্ছে সেবা গ্রহীতাদের।

কনস্যুলার সেবা নিতে আগতরা জানান, দক্ষতা, আন্তরিকতা ও দ্রুততার সঙ্গে হাইকমিশনের কর্মকর্তারা প্রয়োজনীয় সেবা প্রদান করছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

কানাডার মন্ট্রিয়লে বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার সেবা

আপডেট সময় : ০৮:০৪:৪১ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪