ফ্লাইট বাতিলের কারণে যাদের ভিসার মেয়াদ শেষ হতে যাচ্ছে, তাদের সরকার সহায়তা করবে।
- আপডেট সময় : ০২:১৯:০৫ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
- / ২২৪৭ বার পড়া হয়েছে
প্রবাসীকল্যাণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুর হক চৌধুরী জানিয়েছেন, ফ্লাইট বাতিলের কারণে অনেক প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এই সমস্যা সমাধানে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় একটি হটলাইন চালু করেছে। প্রবাসীরা মন্ত্রণালয়ে যোগাযোগ করলে সরকার তাদের সক্ষমতার মধ্যে সহায়তা করবে।
শনিবার সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় একাডেমি ফর মণিপুরী কালচার অ্যান্ড আর্টসের আয়োজিত হলি উৎসবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী আরও জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে নিহত প্রবাসীদের খবর পাওয়া মাত্র সংশ্লিষ্ট দেশের সরকারকে অবহিত করা হয়েছে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় নিয়মিত এই বিষয়টি পর্যবেক্ষণ করছে, এবং প্রধানমন্ত্রীও বিষয়টি মনিটর করছেন।
তিনি আরও বলেন, হলি উৎসব মণিপুরী সম্প্রদায়ের একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান। মণিপুরী জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা সমাধানে সরকার কার্যকর পদক্ষেপ নেবে।

























