ঢাকা ১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ীদের কর্মসূচিতে পুলিশি লাঠিচার্জ

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০১:১৭:৫১ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • / ২০৯৭ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজারে মোবাইল ফোন ব্যবসায়ীদের ব্লকেড কর্মসূচি ছত্রভঙ্গ করতে জলকামান, সাউন্ড গ্রেনেড ও লাঠিপেটা ব্যবহার করেছে পুলিশ।

রোববার (৪ জানুয়ারি) সকাল থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালুর প্রতিবাদ এবং অবৈধ সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবিতে কারওয়ান বাজার মোড়ে এ কর্মসূচি শুরু করেন মোবাইল ব্যবসায়ীরা।

দুপুর ১২টার দিকে পুলিশ আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ জলকামান ব্যবহার করে। পরে লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এ সময় কয়েকজন আন্দোলনকারীকে আটক করা হয়। পরে মোবাইল ব্যবসায়ীরা আশপাশের বিভিন্ন অলিগলিতে অবস্থান নেন।

তেজগাঁও থানা পুলিশ জানায়, মোবাইল ফোন ব্যবসায়ীরা সড়ক অবরোধের চেষ্টা করছিলেন। যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। এ সময় কয়েকজনকে আটক করা হয়েছে।

এর আগে সম্প্রতি বিটিআরসি ভবনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় প্রায় অর্ধশত মোবাইল ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ীদের কর্মসূচিতে পুলিশি লাঠিচার্জ

আপডেট সময় : ০১:১৭:৫১ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬