ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুকুরপাড়ে চায়ের আড্ডা, চাঁপাইনবাবগঞ্জে নতুন আকর্ষণ মিরপুর-১০-এ প্রথমবার বড় পরিসরে কীর্তন সন্ধ্যা, প্রতি বছর আয়োজনের দাবি চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কুয়াকাটায় ছাত্রলীগ নেতা সাদ্দাম শিকদারকে আটক করল মহিপুর থানা পুলিশ সীমান্ত সুরক্ষায় শ্যামনগর স্বেচ্ছাসেবক দলের দুটি টিম গঠন সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোর্টার সাংবাদিক গোলাম সারওয়ার সজল সাহেবের জন্মদিনে অভিনন্দন ও অশেষ শুভেচ্ছা ফেনী সার্বজনীন শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রম ও মন্দিরের আহবায়ক কমিটি গঠন গ্যাস সংকট সমাধানে ব্রাহ্মণবাড়িয়ায় নতুন পাইপলাইন চালু বিজয়নগরে ৩০ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার বাউল শিল্পী সাথী বৈদেশীর জন্মদিন উদযাপিত

পুকুরপাড়ে চায়ের আড্ডা, চাঁপাইনবাবগঞ্জে নতুন আকর্ষণ

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১১:০৮:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / ২০৪৩ বার পড়া হয়েছে

প্রকৃতির মনোরম পরিবেশে চায়ের কাপে চুমুক, সঙ্গে বন্ধু-বান্ধব ও প্রিয়জনদের নিয়ে গল্প-আড্ডা। এমন পরিবেশে কিছুটা সময় কাটানোর সুযোগ তৈরি হয়েছে চাঁপাইনবাবগঞ্জের বালুগ্রাম মোড়ের বানকান্দি পাইকড়তলা এলাকায়। সেখানে গড়ে উঠেছে ‘পুকুর পাড়ের চায়ের আড্ডা’ নামে একটি ব্যতিক্রমী খাবার ও আড্ডাস্থল।

গত ১৩ নভেম্বর ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানটির মালিক আইনুল ইসলাম। উদ্যোক্তা হিসেবে রয়েছেন জুয়েল রানা ও হায়দার আলী।

পুকুরপাড়ের প্রাকৃতিক পরিবেশকে কেন্দ্র করে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটিতে চা-প্রেমীদের জন্য রয়েছে লাল চা, দুধ চা, মালাই চা ও ম্যাংগো চাসহ বিভিন্ন ধরনের চা। পাশাপাশি রয়েছে পোড়া রুটি, ফুচকা, বিরিয়ানিসহ নানা ধরনের মুখরোচক খাবারের আয়োজন।

উদ্যোক্তা জুয়েল রানা ও হায়দার আলী বলেন, ‘আমরা তরুণ প্রজন্মের জন্য ভালো কিছু উপহার দিতে চাই। শুধু নিজেরা উদ্যোক্তা হওয়া নয়, আমাদের দেখে অন্য তরুণ-তরুণীরাও যেন নতুন নতুন উদ্যোগ গ্রহণে উৎসাহিত হয়, সেটাই আমাদের প্রত্যাশা। আমরা সবাইকে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার এবং অন্যের কর্মসংস্থান সৃষ্টির আহ্বান জানাই। আমাদের লক্ষ্য—চাকরি করব না, চাকরি দেব।’

তাঁরা আরও বলেন, তরুণ সমাজের মধ্যে উদ্যোক্তা হওয়ার আগ্রহ তৈরি করতে হলে ছোট ছোট উদ্যোগ দিয়েই শুরু করতে হবে। ইচ্ছা, পরিশ্রম ও আত্মবিশ্বাস থাকলে নিজের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব।

ব্যস্ত জীবনের একঘেয়েমি কাটিয়ে পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে কিছুটা সময় কাটানোর জন্য স্থানটি নতুন আকর্ষণ হয়ে উঠতে পারে। বিশেষ করে তরুণ প্রজন্মের পাশাপাশি বিভিন্ন বয়সী মানুষের অবসর সময় কাটানোর একটি মিলনস্থল হিসেবে প্রতিষ্ঠানটি গড়ে তোলার প্রত্যাশা রয়েছে।

স্থানীয়ভাবে এ ধরনের ক্ষুদ্র উদ্যোক্তা উদ্যোগ কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন ব্যবসার সম্ভাবনা তৈরিতেও ভূমিকা রাখতে পারে। স্থানীয়দের প্রত্যাশা, পুকুরপাড়ের প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ন রেখে পরিচ্ছন্ন ও পরিবারবান্ধব পরিবেশ নিশ্চিত করা হলে ‘পুকুর পাড়ের চায়ের আড্ডা’ হয়ে উঠবে এলাকার মানুষের অবসর বিনোদন ও সামাজিক মিলনমেলার নতুন ঠিকানা।

নিউজটি শেয়ার করুন

× Advertisement

পুকুরপাড়ে চায়ের আড্ডা, চাঁপাইনবাবগঞ্জে নতুন আকর্ষণ

আপডেট সময় : ১১:০৮:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬