শিরোনাম ::
বিজয়নগরে ৩০ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার
মোহাম্মদ অলিউল্লাহ খান, জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:১০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / ২০৫৬ বার পড়া হয়েছে
২৭ নভেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ৩০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ ইনসাফ আলী। তার বাবার নাম মৃত আঃ মান্নান এবং তিনি বিজয়নগরের কাশিনগর গ্রামের স্থায়ী বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত আড়াইটায় কাশিনগরে অভিযান চালানো হয়। এ সময় তার বসতঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ তালিকা তৈরি করা হয়।
বিজয়নগর থানায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে। মাদক কারবারি চক্রের অন্য সদস্যদের ধরতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।























