ঢাকা ১১:২৯ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

স্লো ওভার রেটে শ্রীলঙ্কা দলের জরিমানা

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১১:৩৮:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / ২০৫৮ বার পড়া হয়েছে

পাকিস্তানে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে স্বাগতিকদের কাছে ৩ উইকেটে হেরে শিরোপা হাতছাড়া করেছে শ্রীলঙ্কা। ফাইনালের সেই হারের পর এবার স্লো ওভার রেটের কারণে আর্থিক জরিমানার মুখে পড়েছে দলটি।

তবে ফাইনালে নয়, গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে পারেনি শ্রীলঙ্কা। নির্ধারিত সময়ের চেয়ে এক ওভার পিছিয়ে থাকায় দলটিকে জরিমানা করেন এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো।

আইসিসির আচরণবিধি অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে ব্যর্থ হলে প্রতি ওভার কমের জন্য দলের প্রত্যেক খেলোয়াড়কে ম্যাচ ফির ৫ শতাংশ হারে জরিমানা করা হয়।

এদিকে শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস নিজের দলের অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন। ফলে এ বিষয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও শরফুদ্দৌলা ইবনে শহীদ, তৃতীয় আম্পায়ার ওয়েন নাইটস এবং চতুর্থ আম্পায়ার নাসির হুসেইন শ্রীলঙ্কার বিরুদ্ধে স্লো ওভার রেটের অভিযোগ আনেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

স্লো ওভার রেটে শ্রীলঙ্কা দলের জরিমানা

আপডেট সময় : ১১:৩৮:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬