ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মনোনয়ন পুনঃপ্রাপ্তির জন্য তাসনিম জারা ইসিতে আপিল করেছেন।

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৩৩:১১ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • / ২০৮৪ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে বাতিল হওয়া মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারা।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে তিনি আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গিয়ে আপিল আবেদন জমা দেন।

এর আগে গত ৩ জানুয়ারি ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল গ্রহণ শুরু করেছে নির্বাচন কমিশন। সোমবার থেকে শুরু হওয়া এই আপিল প্রক্রিয়া চলবে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত।

আপিল গ্রহণের জন্য নির্বাচন ভবনে অঞ্চলভিত্তিক ১০টি বুথ স্থাপন করা হয়েছে। আগামী ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত প্রার্থী নিজে, অথবা ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সেবাদানকারী সংস্থা কিংবা প্রার্থীর লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি ইসিতে আপিল করতে পারবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

মনোনয়ন পুনঃপ্রাপ্তির জন্য তাসনিম জারা ইসিতে আপিল করেছেন।

আপডেট সময় : ০৫:৩৩:১১ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬