ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

পেশাদার অপরাধীদের কাছে ভাড়ায় অস্ত্র ও গুলি সরবরাহ করতেন সনি

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১২:৪৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • / ২০৮০ বার পড়া হয়েছে

ছবি : সংগৃহীত

রাজধানীর কাফরুল এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ মাহমুদুর রহমান খান ওরফে সনি (২৫) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব।

র‍্যাব-৪ জানায়, গত বুধবার (৭ জানুয়ারি) কাফরুল থানাধীন সেনপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি ওই বাসায় ভাড়াটে হিসেবে বসবাস করতেন।

র‍্যাব-৪-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অবৈধ অস্ত্র উদ্ধার ও শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তারে দেশব্যাপী সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৪-এর একটি আভিযানিক দল সেনপাড়া এলাকার ওই বাসায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে বাসার মালিক সনি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে শোয়ার খাটের নিচে লুকিয়ে রাখা একটি ব্রিফকেস থেকে একটি অবৈধ বিদেশি পিস্তল, ছয় রাউন্ড তাজা গুলি, এক রাউন্ড গুলির খোসা এবং একটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সনি স্বীকার করেন, জব্দ করা অস্ত্রগুলো তিনি রাজধানীর মিরপুর, কাফরুল ও দারুসসালামসহ আশপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করতেন। এছাড়া এসব অস্ত্র ও গুলি তিনি ভাড়ায় বিভিন্ন পেশাদার অপরাধীদের সরবরাহ করতেন, যা দিয়ে তারা হত্যা, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকত।

র‍্যাব জানায়, সনির বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। এ কারণে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

পেশাদার অপরাধীদের কাছে ভাড়ায় অস্ত্র ও গুলি সরবরাহ করতেন সনি

আপডেট সময় : ১২:৪৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬