ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বনশ্রীতে স্কুলছাত্রী হত্যাকাণ্ডে রেস্তোরাঁর এক কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৩৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • / ২০৮৮ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

রাজধানীর দক্ষিণ বনশ্রীর একটি বাসায় স্কুলছাত্রী ফাতেমা আক্তার হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন এক রেস্তোরাঁকর্মীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (১২ জানুয়ারি) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব সদর দপ্তর।

এর আগে শনিবার (১০ জানুয়ারি) বিকেলে দক্ষিণ বনশ্রীর এল ব্লকের ‘প্রীতম ভিলা’ নামের একটি ভবন থেকে ফাতেমা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত ফাতেমা আক্তার বনশ্রীর রেডিয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। সে বাবা-মা, ভাই ও বোনের সঙ্গে ওই বাসায় বসবাস করত। তাদের গ্রামের বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলায়। ফাতেমার বাবা সজীব মিয়া বনশ্রী এলাকায় একটি রেস্তোরাঁ পরিচালনা করেন।

পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজে ঘটনার দিন ওই বাসায় রেস্তোরাঁর এক কর্মী মিলনকে প্রবেশ করতে দেখা যায়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বাসায় চুরির চেষ্টা চলাকালে ফাতেমা বাধা দিলে তাকে হত্যা করা হতে পারে।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে ফাতেমার বাবার রেস্তোরাঁর এক কর্মী পলাতক ছিলেন। মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এছাড়া ধর্ষণের কোনো আলামত রয়েছে কি না, তা পরীক্ষা করা হচ্ছে বলে জানান তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বনশ্রীতে স্কুলছাত্রী হত্যাকাণ্ডে রেস্তোরাঁর এক কর্মী আটক

আপডেট সময় : ১২:৩৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬