ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ঢাকায় চীনা নাগরিকসহ টেলিগ্রামভিত্তিক প্রতারক চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৫৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • / ২০৮৮ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা ও উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় পৃথক অভিযান চালিয়ে টেলিগ্রামভিত্তিক প্রতারণা চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারদের মধ্যে ৫ জন চীনা নাগরিক রয়েছেন। এ সময় বিপুল পরিমাণ অবৈধ সিম, মোবাইল ফোন ও ভিওআইপি গেটওয়ে ডিভাইস উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—চেন লিং ফেং, জেং কং, জেং চাংকিয়াং, ওয়েন জিয়ান কিউ, হুয়াং ঝেং জিয়াং, মো. জাকারিয়া (২৬), নিয়াজ মাসুম (২০) এবং কামরুল হাসান ওরফে হাসান জয় (৩৮)।

ডিবি সূত্র জানায়, ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের ওয়েবভিত্তিক ক্রাইম ইনভেস্টিগেশন টিম অনলাইনে চাকরি, বিনিয়োগ ও বিভিন্ন টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে প্রতারণার অভিযোগ তদন্ত করতে গিয়ে দেশি-বিদেশি একাধিক প্রতারক চক্রের সন্ধান পায়। গোয়েন্দা নজরদারির ভিত্তিতে গত বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে নিয়াজ মাসুম ও কামরুল হাসান ওরফে হাসান জয়কে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের হেফাজত থেকে অনলাইন প্রতারণায় ব্যবহৃত ১৪টি ভিওআইপি গেটওয়ে ডিভাইস, বিভিন্ন অপারেটরের ৫১ হাজার ৬৭টি সিম, ৪টি মোবাইল ফোন, ২টি সিপিইউ ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।

মামলার তদন্তে রাজধানীর বিভিন্ন এলাকায় আরও অনলাইন প্রতারক চক্র সক্রিয় থাকার তথ্য পাওয়া যায়। এর ধারাবাহিকতায় সোমবার (১২ জানুয়ারি) উত্তরা পশ্চিম থানাধীন ৯ নম্বর সেক্টর থেকে ৫ জন বিদেশি নাগরিকসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭টি অবৈধ ভিওআইপি গেটওয়ে ডিভাইস, ৪৭টি মোবাইল ফোন, ১৮৪টি সিম ও ৫টি ল্যাপটপ উদ্ধার করা হয়।

ডিবি সাইবার সূত্র আরও জানায়, গ্রেফতাররা কখনো চাকরি দেওয়ার নামে, কখনো বেশি মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখিয়ে এবং কখনো নিত্যপ্রয়োজনীয় পণ্য সস্তায় সরবরাহের ভুয়া বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করতেন।

গ্রেফতার নিয়াজ মাসুম ও কামরুল হাসান ওরফে হাসান জয়কে ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে। অন্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ঢাকায় চীনা নাগরিকসহ টেলিগ্রামভিত্তিক প্রতারক চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৫৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬