ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুকুরপাড়ে চায়ের আড্ডা, চাঁপাইনবাবগঞ্জে নতুন আকর্ষণ মিরপুর-১০-এ প্রথমবার বড় পরিসরে কীর্তন সন্ধ্যা, প্রতি বছর আয়োজনের দাবি চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কুয়াকাটায় ছাত্রলীগ নেতা সাদ্দাম শিকদারকে আটক করল মহিপুর থানা পুলিশ সীমান্ত সুরক্ষায় শ্যামনগর স্বেচ্ছাসেবক দলের দুটি টিম গঠন সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোর্টার সাংবাদিক গোলাম সারওয়ার সজল সাহেবের জন্মদিনে অভিনন্দন ও অশেষ শুভেচ্ছা ফেনী সার্বজনীন শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রম ও মন্দিরের আহবায়ক কমিটি গঠন গ্যাস সংকট সমাধানে ব্রাহ্মণবাড়িয়ায় নতুন পাইপলাইন চালু বিজয়নগরে ৩০ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার বাউল শিল্পী সাথী বৈদেশীর জন্মদিন উদযাপিত

হামলার ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের চাকরিচ্যুতির দাবি সাংবাদিকদের

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৩২:০২ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২১৪৫ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

রাজধানীর শাহবাগে শনিবার (৭ ফেব্রুয়ারি) এক প্রতিবাদ সমাবেশে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ও ঢাকায় কর্মরত সাংবাদিকরা জড়িত পুলিশ সদস্যদের চাকরিচ্যুতির দাবি জানিয়েছেন।

সাংবাদিকরা অভিযোগ করেন, অনেক টাকা খরচ করে পোশাক পরিবর্তন করলেও পুলিশের আচরণ অপরিবর্তিত। তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনার জন্য শুধু বিবৃতি বা দুঃখ প্রকাশ নয়, প্রকৃত পদক্ষেপ নিতে হবে।

এর আগে, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকালে ইনকিলাব মঞ্চের কর্মসূচি ঘিরে সংঘর্ষের সময় পুলিশের বিরুদ্ধে সাংবাদিকরা চড়াও হয়েছেন। এ সময় অন্তত ২০ জন সাংবাদিক আহত হন, যাদের মধ্যে অনেকেই পথচারী ও সাধারণ মানুষের ওপর হামলার ভিডিও সংগ্রহ করছিলেন।

শুক্রবার ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা জাতিসংঘের অধীনে প্রয়াত ওসমান হাদির হত্যার ঘটনার তদন্তের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন। পরে বিকেলে তারা ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড় ও শাহবাগ এলাকায় সড়ক অবরোধের চেষ্টা করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

হামলার ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের চাকরিচ্যুতির দাবি সাংবাদিকদের

আপডেট সময় : ০৪:৩২:০২ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬